বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের আল-জামিয়াতুল আরাবিয়া জিরি (জিরি মাদ্রাসার) মুহতামিম ও খেলাফত মজলিস চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ গণমাধ্যমে প্রদত্ত এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব একজন প্রথিতযশা আলেমে দীন ছিলেন। দীনের প্রচার প্রসার ও ইলমে নববীর বিস্তারে তিনি অসামন্য অপবদান রেখে গেছেন। তিনি লাখো আলেমের উস্তাদ। তার মত একজন প্রাজ্ঞ আলেমে দীনের মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুম আল্লামা শাহ মুহাম্মদ তৈয়বের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতের আ’লা মাকাম নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ