মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় ইসলামি বিশ্বের জনগণকে সম্মোধন করে এরদোগান বলেন, আমি গোটা মুসলিম উম্মাহ এবং তুর্কি জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহর নিকট প্রত্যাশা করি, সুস্থতা ও নিরাপত্তার সঙ্গে আমাদেরকে আগামী বছরের রমজান পর্যন্ত পৌঁছে দিবেন।

শুভেচ্ছাবার্তায় এরদোগান ইসলামি ঐতিহ্যের অন্যতম একটি স্মারক ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া জাদুঘর ও তৎসংলগ্ন সুলতান আহমাদ মসজিদের ছবি ব্যবহার করেন। সূত্র: আনাদুলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ