বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

মিসরে ইফতার পার্টির আয়োজন করায় আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরে সরকারের পক্ষ থেকে জনসমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেদেশের বেশ কয়েকজন নাগরিক ইফতার পার্টির আয়োজন করেছেন। এই নিষেধাজ্ঞা আইন ভঙ্গ করার জন্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে।

মিসরের জিযা প্রদেশে ইফতার পার্টির বেশ কিছু ছবি সামাজিক মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর মিশরের প্রসিকিউটর অফিস এসকল ইফতার পার্টির মূল আয়োজকদের আটক করার নির্দেশ দেয়।

মিশরে করোনার প্রাদুর্ভাবের কারণে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং রাতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে; তবে মিশরের মুসলিম জনগণ, রমজানের প্রচলিত প্রথা অনুযায়ী তারাবির নামাজ এবং ইফতার বিতরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আর এ কারণে দেশের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা আইন উপেক্ষা করে এই জাতীয় অনুষ্ঠান পালন করছে।

গত সপ্তাহেও জামাত সহকারে তারাবির নামাজ আদায়ের জন্য বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ