মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


বড় ছেলের ইমামতিতে আল্লামা সাঈদ আহমাদ পালনপুরীর জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল্লাহ্ আশরাফী

মুম্বাই শহরের ওযীর কম্পাউন্ড এলাকার মেহরাব মসজিদে হযরতের বড় ছেলে মাওলানা আহমাদ কাসেমীর ইমামতিতে সম্পন্ন হলো বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের প্রবীণ শিক্ষক ও শাইখুল হাদিস, মুহাক্কিক আলেম, গ্রন্থকার আল্লামা সাঈদ আহমাদ পালনপুরীর জানাযা।

ভারতের মুম্বাই শহরের উশিরওয়া মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভারতের বাসিরাত অনলাইন পত্রিকার বরাতে জানা যায়, মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেন। লাঞ্ছে পানি জমার কারণে তিনি শ্বাস জনিত কষ্টে ভুগছিলেন।

দারুল উলুম দেওবন্দের প্রায় একযুগ ধরে বুখারি শরিফের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদিস মুফতী সাঈদ আহমাদ পালনপুরীর ইন্তেকালে শোকাহত বিশ্বের সব আলেম উলামা ভক্তবৃন্দ। দোয়া ও মুনাজাতের মাধ্যমে বাংলাদেশের আলেমরাও রুহের মাগফিরাত কামনা করেছেন দেশের বিভিন্ন জায়গায়।

এর আগে মুফতি সাঈদ আহমাদ পালনপুরী গত ১৪ মে হটাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বার্ধক্য জনীত কারণে শারীরিক অবস্থার আরো অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র [আইসিউতে] স্থানান্তর করা হয়। আজ তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে বিশ্ব একজন ফকিহ ও গ্রন্থকারকে হারিয়েছে। বড় বড় আলেমদের কথায়, তার এর শূণ্য স্থান পূরণীয় নয়। তার রুহের মাগফিরাতের জন্য প্রত্যেককে কুরআনুল কারিম তিলাওয়াত করা ও দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকার বড়কাটারা মাদরাসার মুহতামিম মুফতি সাইফুল ইসলাম মাদানী ও মুফতি ওমর ফারুক সন্ধিপীসহ দেশের বিজ্ঞ আলেমগণ।

মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহ.: জীবন ও কর্ম

মুফতি সাঈদ আহমদ পালনপুরি গুজরাটের বেনাস কাঁথা জেলার কালেদা গ্রামে ১৩৬২ হিজরি মোতাবেক ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামাতা তাঁর নাম ‘আহমদ’ রাখেন। তিনি শিক্ষালাভের উদ্দেশে মাজাহেরুল উলুম সাহারানপুরে ভর্তি হন, এবং ভর্তি রেজিস্ট্রি খাতায় নিজের নাম ‘সাঈদ আহমদ’ লেখেন। পরবর্তীতে তিনি এ নামেই প্রসিদ্ধি লাভ করেন।

বাবার কাছেই তাঁর হাতেখড়ি হয়। তিনি নিজ গ্রামে তাঁর নাজেরা ও দ্বীনিয়্যাত শিক্ষা অর্জন করেন। এরপর তিনি তাঁর মামা মাওলানা আব্দুর রহমান রহ. এর মাদরাসা দারুন উলূম চাপিতে ভর্তি হন। সেখানে তিনি ছয় মাস ধরে ফারসি ভাষা রপ্ত à¦