বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

‘মানবতাবিরোধী অপরাধে’ বিল গেটসকে গ্রেপ্তারের দাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির একজন নারী আইনপ্রণেতা মার্কিন ধনকুবের বিল গেটসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গেটসকে ‘ভ্যাকসিন অপরাধী’ বলার পাশাপাশি ‘মানবতাবিরোধী’ অপরাধীও বলেছেন তিনি।

গত কয়েক দিন ধরে বিল গেটসকে কিছু দেশ থেকে বিস্ময়করভাবে ‘ভ্যাকসিন-বিরোধী’ বলার চেষ্টা করা হচ্ছে। সারা কুনিয়াল নামের ওই ইতালিয়ান এমপি সম্প্রতি তাদের সংসদেও এমন দাবি তোলেন। কভিড-১৯ প্রতিরোধের ওপর তাকে বক্তব্য দিতে বলা হলে তিনি সবাইকে অবাক করে বিল গেটসকে আক্রমণ করেন।

কুনিয়ালের দাবি, ‘বিল গেটস মহামারীর দিকে নজর না দিয়ে উন্নয়নশীল দেশগুলোতে জন্ম নিয়ন্ত্রণের ক্যাম্পেইন করেছেন। কৃষিকাজে মন দিয়েছেন।’

গেটসের কর্মকাণ্ডকে কুনিয়াল বৈশ্বিক রাজনীতি নিয়ন্ত্রণের সঙ্গেও তুলনা করেন।

কিন্তু মূল বিষয় হল বিল গেটস গত কয়েক মাস ধরে ভ্যাকিসনের পেছনে যেমন ব্যয় করছেন, তেমনি আগেও করেছেন। বাংলাদেশ-ভারতের মতো অঞ্চলে তার ফাউন্ডেশন থেকে প্রচুর কাজ রয়েছে।

করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ঘোষণা দিয়েছেন ভ্যাকসিন সরবরাহ করতে কয়েকটি কোটি ডলার দান করবেন তিনি।

ইতালির ওই নারী সাংসদ বলেন, ‘গেটসের কর্মকাণ্ড মানবতাবিরোধী। সব কিছুর মূল উদ্দেশ্য বিশ্বকে নিয়ন্ত্রণ।’ ইতালিতে ২ লাখ ২৫ হাজার ৪৩৫ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি কভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ৯০৮ জন। এভাবে সেখানে মানুষ ভুগলেও কুনিয়াল লকডাউন তুলে দেয়ার দাবি জানান!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ