বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ইফার প্রকল্প থেকে দারুল আরকাম মাদরাসা বাদে ইসলামী আন্দোলনের ক্ষোভ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল আরকাম মাদরাসা নামে সরকার একটি প্রসংশনীয় উদ্যোগ গ্রহণ করার পর ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প থেকে দারুল আরকাম মাদরাসা বাদ দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা গাজী আতাউর রহমান এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি চলাকালে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প থেকে দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা বাদ দেওয়ায় সারাদেশে দুই লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিয়তার মুখে পড়লো, যা উদ্বেগজনক। তারা বলেন, দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার আলেম শিক্ষক-শিক্ষিকারা দীর্ঘ ৫ মাস যাবত বেতন-ভাতা পাচ্ছেন না।

লকডাউনের মাঝে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসার শিক্ষক শিক্ষিকারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। এরই মাঝে প্রকল্প বাদ দেওয়ায় তাদের জীবনের নেমে এসেছে অনিশ্চয়তা। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, তারা কারও কাছে হাতও পাততে পারছেন না। আসন্ন ঈদুল ফিতরের আগে তাদের বকেয়া বেতন-বোনাস দিতে হবে।

উল্লেখ্য, ১১ মে পরিকল্পনা কমিশন ইসলামিক ফাউন্ডেশনের প্রস্তাবিত পাঁচ বছর মেয়াদি সপ্তম পর্বে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৩ হাজার ১২৮ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। উল্লেখিত প্রকল্প থেকে দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসাকে বাদ রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ