বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

করোনা নিয়েই বাঁচতে শিখতে হবে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউন চালানোর মতো পরিস্থিতি না থাকায় তা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

আর সেই সিদ্ধান্তের পক্ষ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করোনা চলে যাওয়ার মতো ভাইরাস নয়। এটি আরো থাকবে। তাই করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে।

দরিদ্রদের সুবিধার্থে গণপরিবহন আবার চলাচল করার অনুমতি দেয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ফেডারেল সরকার বিষয়টি নিয়ে প্রদেশ সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, ১৫০ মিলিয়ন পাকিস্তানবাসী করোনার কারণে ধুঁকছেন। গত শুক্রবারই পাকিস্তানের বিভিন্ন প্রদেশের প্রশাসকদের স্থানীয়ভাবে পরিবহন পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

গণমাধ্যমে ইমরান বলেন, আমেরিকা, চীন ও ইউরোপের দেশগুলোর মতো টানা লকডাউন চালানোর ক্ষমতা পাকিস্তানের নেই। দেশের আর্থিক বৃদ্ধির ওপরে বিশাল প্রভাব ফেলছে লকডাউন।

এদিকে, পাকিস্তানে এখন পর্যন্ত ৩৮,২৯২ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এখনও পর্যন্ত ৮২১ জন মারা গিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিন মাস লকডাউনে রাখলে যদি করোনাকে হারানো যায় তাহলে আমরা লকডাউনের দিকেই এগোবো। তবে নিশ্চয়তা চান তিনি।

ইমরান খান আরো বলেন, বিজ্ঞানীরা বলেছেন, এই বছর কোনো ভ্যাকসিন (করোনার ভ্যাকসিন) আসছে না। তাই করোনা নিয়ে আমাদের বাঁচতে হবে। সূত্র: পাকিস্তান ট্রিবিউন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ