বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

ব্যস্ততা নিয়েই রমজানে সম্পূর্ণ কোরআন খতম করছেন এরদোগান: ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কাজের কঠিন চাপ থাকার পরেও রমজানে সম্পূর্ণ কোরআনে কারিম খতম করতে অফিসের চেয়ারে বসেই তিলাওয়াত করছেন তিনি।

গতকাল বুধবার (১৩ মে) আল জাজিরা আরবি তুর্কি প্রেসিডেন্টের এই ভিডিওটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় এই মুসলিম নেতা কোরআনে কারিমের ২৫ নম্বর পারার সূরা শুরার কয়েকটি আয়াত বিশুদ্ধ উচ্চারণে তিলাওয়াত করছেন।

ধর্মানুরাগী একজন অনুগত মুসলিম হিসেবে আগে থেকেই ব্যপক সুনাম রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের। বিভিন্ন সভা-সেমিনারে তাঁর ধর্মীয় আলোচনা ও পবিত্র কোরআনের মনোমুগ্ধকর তিলাওয়াত বিশ্বের অসংখ্য মানুষের মন ছুঁয়েছে। এরই ধারাবাহিকতায় ভাইরাল হওয়া ভিডিওটিও এরদোগানের ভক্তদের দারুণভাবে আন্দোলিত করেছে।

আনন্দ প্রকাশ করে ভিডিওতে একজন মন্তব্য করেছেন, প্রেসিডেন্টের কোরআন খতমে আমি সীমাহীন আনন্দ অনুভব করছি, আসলে মুসলিম উম্মাহর জন্য এমন একজন মানুষেরই নেতৃত্ব প্রয়োজন।

আরেকজন লিখেছেন, আগে অনেক সরকারপ্রধানকে রমজানে দিনের বেলায় পানাহার করতে দেখতাম, সেখানে এরদোগান রোজা রেখে অফিস করছেন এবং সেখানেই কোরআন খতম করছেন- এরচেয়ে খুশির খবর আর কি আছে?

তবে কোরআন তিলাওয়াতের ভিডিও প্রকাশ করায় অনেকে এরদোগানের ওপর চটেছেনও, কয়েকজন মন্তব্য করেছেন, এটা দেখানোর জিনিস নয়। তারা তুর্কি প্রেসিডেন্টের সমালোচনা করে বলেছেন, এটা ধর্ম ব্যবসার একটি বড় কৌশল।

আল জাজিরা মুবাশির অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ