বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

সৌদি আরবের সাবেক বাদশাহের ছেলে প্রিন্স ফয়সাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ বলেছে, সৌদি কর্তৃপক্ষ প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদকে এক মাস ধরে আটকে রেখেছে এবং তখন থেকেই তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

প্রিন্স ফয়সালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা একটি সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি আজ শনিবার জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ হয়ত জোরপূর্বকভাবে দেশটির সাবেক রাজা আব্দুল্লাহর পুত্র প্রিন্সকে গুম করে রেখেছে। সৌদি যুবরাজ ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদি দেশটির মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধান ছিলেন।

এইচআরডাব্লিউ'র মধ্যপ্রাচ্য বিষয়ক উপ পরিচালক মাইকেল পেইজ বলেছেন, চারদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনি আচরণ বেড়েই চলেছে। এখন সৌদি আরবে শত শত ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা ব্যক্তিদের নামের তালিকায় যুবরাজকে ফয়সালকেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের একজন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালালকে আটক করা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতিবিরোধী কথিত অভিযানে ২০১৭ সালে নভেম্বর মাসে যে ৩০০-র বেশি প্রিন্স, রাজনীতিবিদ, বর্তমান এবং সাবেক আমলা এবং ধনাঢ্য ব্যবসায়ীদের ধরপাকড় করে রাজকীয় রিজ-কার্লটন হোটেলে আটকে রেখেছিল তাদের সঙ্গে প্রিন্স ফয়সালও ছিলেন।

রিয়াদের রাজকীয় বিলাসবহুল রিজ-কার্লটন হোটেলটির ব্রান্ড এমন যে, সেটি মূলত তাদের জন্য যারা রাজকীয় আরাম-আয়েশ প্রত্যাশা করেন। কিন্তু তখন সেটি যেন পরিণত হয়েছিল সৌদি যুবরাজের দ্বারা পরিচালিত বিলাসবহুল 'ফাইভ স্টার কারাগারে'। বড় অঙ্কের অর্থ প্রদানের মাধ্যমে প্রিন্স ফয়সাল ওই বছরের ২৯ ডিসেম্বর ছাড়া পেয়েছিলেন বলে ওই সূত্রটি জানিয়েছে। ইকনা।

ওআই/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ