বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

দ.কোরিয়ায় খুলে দেওয়া হল মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করে এবার আত্মবিশ্বাসের সাথেই মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মসজিদ খুলে দিয়েছে দক্ষিণ কোরিয়া।

দেশটিতে তৃতীয় দিনের মতো করোনা লোকাল ট্রান্সমিশনের কোনো ঘটনা ঘটেনি। আর এ কারণেই আবারো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া।

গত মার্চ মাসে প্রাদুর্ভাবের পর থেকে অতি দ্রুত করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে সক্ষম হয় দেশটি। তাই বুধবার থেকে বন্ধ থাকা সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

দক্ষিণ কোরিয়ায় মোট করোনা আক্রান্ত ১০ হাজার ৮০৬ জনের মধ্যে ৯ হাজার ৩৩৩ জনই বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়াও নতুন সংক্রমণও প্রায় নেই বললেই চলে। মাত্র দুই মাসে করোনার প্রকোপ ঠেকিয়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া।

এরপরই পরিস্থিতি বিবেচনা করে বুধবার থেকে মসজিদ খোলার বিষয়টি নিশ্চিত করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে সিউল ভিত্তিক কোরিয়া মুসলিম ফেডারেশন (কেএমএফ)।

বিবৃতিতে কেএমএফ বলেছে, পবিত্র রমজান মাসে জুমার নামাজ ও রাতের তারাবির নামাজের জন্যও মসজিদগুলো খোলা থাকবে। জানা গেছে, এসব কিছু তদারকি করতে মসজিদে দক্ষিণ কোরিয়া সরকারের প্রশাসনের লোক উপস্থিত থাকবেন। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ