বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

কাবা শরিফের প্রবেশপথে বসানো হলো জীবাণুনাশক মেশিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির মক্কায় পবিত্র কাবা শরিফের প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন।

মহামারীর কারণে এক মাসেরও বেশি সময় পবিত্র কাবাঘর ও মদিনার মসজিদে নববীতে সীমিতসংখ্যক মানুষ প্রার্থনার সুযোগ পান। তবে দ্রুত মুসলমানদের সবচেয়ে পবিত্র এই দুই মসজিদ খুলে দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। আর তারই অংশ হিসেবে চলতি সপ্তাহেই কাবাঘরের প্রধান প্রবেশপথ কিং আবদুল আজিজ গেটে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, মসজিদের মূল প্রবেশপথে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সর্বশেষ প্রযুক্তির এই জীবাণুমুক্তকরণ গেট বসানো হয়েছে। লকডাউন শিথিল করা হলেও মসজিদে হারামাইন এখনও খুলে দেয়া হয়নি।

তবে খুব শিগগিরই মক্কার মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস।

মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান জানান, মুসল্লিদের জীবাণুমুক্ত করতে উন্নত মানের জীবাণুনাশক মেশিনের মাধ্যমে ফটকে স্বয়ংক্রিয় স্যানিটাইজার স্প্রেসহ জীবাণু নির্বীজকরণ করা ও থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলোর ৬ মিটারের মধ্যে একসঙ্গে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে।

তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে এর আগে মসজিদুল হারামের স্কেলেটরে (চলন্ত সিঁড়ি) জীবাণুনাশক অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়।

গত মার্চ মাসে দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের প্রধান আল-সুদাইস স্বয়ংক্রিয় মেশিন স্থাপন প্রকল্প পরিদর্শন করেন। সৌদি আরব এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫,৪৩২ জন, মারা গেছেন ২২৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯,১২০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ