রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনা পরিস্থিতিতে শপিংমল খোলা উচিত নয়, মনে করেন ৯৩ শতাংশ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে শপিংমল খুলে দেওয়া উচিত হবে না বলে মনে করছে ৯৩ শতাংশ মানুষ। এছাড়া, ৯৬ শতাংশ মানুষ এই মুহূর্তে দেশে শপিংমল খুলে দেওয়া হলেও তারা যাবেন না বলে জানিয়েছেন।

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক ফেসবুক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

আজ শনিবার আগামী অর্থবছরের জাতীয় বাজেটের জন্য সিপিডির সুপারিশমালা উপস্থাপনের আগে ফেসবুক জরিপের এই ফলাফল জানান সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

ড. ফাহমিদা জানান, জরিপের শপিংমল খুলে দেওয়া উচিত হবে কিনা- এমন প্রশ্নের উত্তর দেন ২ হাজার ২৬০ জন। এই উত্তরদাতাদের মধ্যে ২ হাজার ১০০ জনই 'না' সূচক জবাব দেন। 'হ্যাঁ' সূচক জবাব দেন ১৬০ জন। আর শপিংমল খোলা হলও যাবেন কিনা- এ প্রশ্নের উত্তর দেন ১ হাজার ৪৭ জন। এদের মধ্যে ১ হাজার জন 'না' সূচক এবং ৪৭ জন 'হ্যাঁ' সূচক জবাব দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ