মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

মসজিদুল হারামে এখনও সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাসজিদুল হারাম ও মসজিদুন নববীর জেনারেল প্রেসিডেন্সি মাসজিদুল হারামের নামাজিদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এই ব্যবস্থাপনাগুলো মসজিদের অভ্যন্তরে সুরক্ষা কর্মকর্তাদের সহযোগিতায়, মসজিদুল হারামের জেনারেল প্রেসিডেন্সি কর্তৃক গৃহীত সতর্কতামূলক পদক্ষেপের একটি অংশ।

যার লক্ষ্য হচ্ছে হারামে মক্কায় কর্মরতদের মধ্যে করোন ভাইরাস বিস্তার রোধ করা।

জেনারেল প্রেসিডেন্সি স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় সম্প্রতি বেশ কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যেগুলোর মধ্যে মসজিদুল হারামে প্রবেশের সাথে সাথে ইমাম, মুয়াজ্জিন, সুরক্ষাকর্মী এবং জেনারেল প্রেসিডেন্সির কর্মচারীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা অন্তর্ভুক্ত রয়েছে।

উর্দু.আল-আরাবিয়া.নেট অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ