বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর

রমজানে আফগানিস্তানের ঘরে ঘরে রুটি বিতরণ করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংকটের মাঝে দ্রব্যমূল্যও খুব বেশি বেড়ে গেছে আফগানিস্তানে৷ রমজান মাসে তাই ঘরে ঘরে বিনামূল্যে রুটি বিতরণ শুরু করেছে সরকার৷

হামলা আগের চেয়ে কমেছে দেশটিতে৷ তবে করোনা সংকট বাড়ছে৷ সরকারের দেয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন হাজার ২২৪ জন আর সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৫ জনের৷

লকডাউনের কারণে সীমান্ত বন্ধ৷ এ কারণে পণ্য আমদানিও বন্ধ৷ ফলে খাদ্যপণ্যসহ প্রায় সব জিনিসের দামই অস্বাভাবিক হারে বাড়ছে৷ পবিত্র রমজান মাসে সংকটে পড়া নাগরিকদের মাঝে তাই বিনামূল্যে রুটি বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আশরাফ গনির সরকার৷

রাজধানী কাবুলের আড়াই লাখ পরিবারের মাঝে দিনে ১০টি করে নান রুটি বিতরণের মাধ্যমে শুরু হয়েছে এই উদ্যোগ৷ প্রেসিডেন্ট আশরাফ গনি জানিয়েছেন, এখন দেশের সব শহরেই চলছে বিনামূল্যে রুটি বিতরণ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ