বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

তাওয়াফ চালু হলো বায়তুল্লায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় কঠিন পরিস্থিতিতে পবিত্র কাবা শরিফের মাতাফের অংশটিকে আবারও তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এ তাওয়াফ।

মসজিদুল হারামের অফিসিয়াল ওয়েবসাইটের বরাতে জিয়ো নিউজ উর্দূ এ তথ্য জানিয়েছে।

সূত্রে বলা হয়, কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফকারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না।সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে।

সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল। সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করেছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।

পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে। গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।

এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪৫৩ জন এর মধ্যে আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সূত্র: আল আরাবিয়া জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ