বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা নিয়ে কোন্দলকে কেন্দ্র করে কসোভো সরকার পতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা নিয়ে কোন্দলকে কেন্দ্র করে কসোভোতে সরকার পতন হয়েছে। প্রধানমন্ত্রী আলবিন কুর্তির বিরুদ্ধে পার্লামেন্টে শরিক দল এলডিকের একজন সদস্যের উত্থাপিত অনাস্থা ভোটে এই ঘটনা ঘটে। এলডিকে থেকে নিয়োগ পাওয়া স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের জের ধরে জোটের মধ্যে টানাপড়েন চলছিল।

এলডিকের অভিযোগ, তাদের দলের একজন মন্ত্রীকে প্রধানমন্ত্রী বরখাস্ত করতে যাচ্ছেন অথচ জোটের সঙ্গে আলোচনা করেননি। এটা কোয়ালিশন সরকারের নীতিমালার লংঘন। শেষ পর্যন্ত জোট শরিকদের পক্ষ থেকে অনাস্থাভোটের মাধ্যমে সরকারের পতন ঘটানো হলো।

জানা গেছে, করোনাভাইরাসের মহামারি ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট হাশিম থাসির জরুরি অবস্থা জারিকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এতে প্রধানমন্ত্রী তার উপর ক্ষুব্ধ হন। ধারণা করা হচ্ছে এই ঘটনার কারণেই তাকে বরখাস্ত হতে হয়।

উল্লেখ্য, কসোভোতে এ পর্যন্ত ৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকার পতনের কারনে দেশটিতে বড় ধরনের সংকট সৃষ্টি হবে। কারণ, করোনা ভাইরাসের কারণে নতুন নির্বাচন আয়োজন করা কঠিন হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ