সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনা আক্রান্তে শীর্ষে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে অবিশ্বাস্য হারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সবাইকে ছাড়িয়ে শীর্ষে। পরীক্ষায় পাওয়া তথ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬০০ জন।

বৃহস্পতিবার করোনাআক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে চীন ও ইতালিকে ছাড়িয়ে যায় যুক্তরাষ্ট্র। বর্তমানে চীনে আক্রান্ত ৮১ হাজার ৭৮২ জন। এর পরের অবস্থান ইতালির। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৫৮৯ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১ হাজারের বেশি করোনাআক্রান্ত সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে ২৪৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ১ হাজার ২৮০ জনের মৃত্যু হলো।

তবে মৃত্যুর দিক থেকে সবার শীর্ষে আছে ইতালি। বৃহস্পতিবার পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১৫ জন। সর্বশেষ এক দিনে ৭১২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এর পরের অবস্থানে আছে স্পেন। দেশটিতে ৫৭ হাজার ৭৮৬ জন আক্রান্তের বিপরীতে মারা গেছে ৪ হাজার ৩৬৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩২ হাজার ২২৪ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৮১১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ হিসেবে প্রায় ৯৫ শতাংশ রোগী মধ্যবর্তী অবস্থায় রয়েছেন এবং ৫ শতাংশ রোগীর অবস্থা আশঙ্কাজনক। সূত্র: সিবিসি নিউজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ