শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ মূহুর্তে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। কিন্তু করোনায় আক্রান্ত হলেও সেলফ আইসোলেশনে থাকা অবস্থায় কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।

শুক্রবার বিকেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানায়, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। পরীক্ষায় এসেছে, আমার শরীরে করোনা ভাইরাস রয়েছে। আমি সেলফ আইসোলেশনে রয়েছি। কিন্তু এখান থেকেই ভাইরাস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ডনিংস্ট্রিটের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এনএইচএস নম্বর ১০-এ তার নমুনা পরীক্ষা করা হয়েছে। তিনি বর্তমানে সেলফ আইসোলেশনে থেকে কার্যক্রম পরিচালনা করবেন।

এর আগে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লসের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাস। বিশ্ব জুড়ে প্রায় ৫ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বিগত ২৪ ঘণ্টার আক্রান্তের হার সবচাইতে বেশি ছিলো যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে মৃত্য হারে বর্তমানে এগিয়ে স্পেন। বিগত ২৪ ঘণ্টায় ৭৬৯ জন মারা গেছে দেশটিতে। ইতালির পর একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে স্পেনে। সূত্র: বিবিসি ও স্কাই নিউজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ