বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ভারতে মসজিদে নামাজ পড়তে যাওয়ায় মুসল্লিদের উপর নির্মম লাঠিচার্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।

করোনা প্রেক্ষাপটে ২১ দিনের লকডাউন চলছে ভারতে। প্রায় জনমানব শূন্য প্রতিটি এলাকা। এ পরিস্থিতিতে দেওবন্দের একটি মসজিদে নামাজ চলাকালীন সময়ে মুসল্লিদের উপর নির্মম লাঠিচার্জ করেছে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ সদস্যরা। নামাজ শেষে যারাই মসজিদ থেকে বের হয়েছে তাদেরকেই নির্মমভাবে লাটিচার্জ করেছে।

আজ বৃপস্পতিবার (২৬ মার্চ) ভারতের উত্তর প্রদেশের একটি মসজিদে এ ঘটনা ঘটে। দেওবন্দ ভিত্তিক ইসলামিক মিডিয়ার একটি ভিডিওটিতে দেখা যায়, যোগী সরকারের পুলিশের সদস্যরা মুসল্লিদের মসজিদ থেকে বের হওয়ার সময় লাঠিচার্জ করছে।

এতে মুসল্লীরা দ্রুত মসজিদ ছাড়তে বাধ্য হয়। অনেকে নামাজ অর্ধেক পড়ে, কিন্তু পূর্ণ করার সুযোগ মেলেনি। পুলিশের লাঠিচার্জ দেখে মুসুল্লিরা এদিক-ওদিক দৌড়াতে থাকে। আবার অনেকে পায়ের জুতো রেখেই মসজিদ ত্যাগে বাধ্য হয়।

ইসলামিক মিডিয়া দেওবন্দ থেকে সুফিয়ান ফারাবীর অনুবাদ

ভিডিও দেখতে ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ