সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ হাজার এবং আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮৭ হাজারের বেশি। কভিডের সংক্রম দেখা দিয়েছে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলে।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুই দেশ ইতালি ও স্পেন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৬৮৩ জন। এ নিয়ে সেখানে কভিডে প্রাণ হারালেন মোট ৭ হাজার ৫০৩ জন। ইতালিতে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন আরো ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন। এপর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনো চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

মৃত্যুর মিছিলে তার পরের অবস্থান স্পেনের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫৬ জন, আক্রান্ত হয়েছে ৩৬৪৭ জন । এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫১৫ জন, মৃত্যু ৩ হাজার ৬৪৭ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১০ জন। বিশ্বের দেশ-অঞ্চলে কভিড সংক্রমণ ছড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এদিন ২২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৪৭ জনে পৌঁছেছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪৮৬ জন। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৪২ মোট মৃত্যুর সংখ্যা ৯২২ জনে। যার মধ্যে নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা সব চেয়ে বেশি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে বলেন, মহামারী কভিড নাইনটিন মোকাবেলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প।

ভয়াবহ পরিস্থিতি ফ্রান্সেও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৩১ জন, আক্রান্ত ২ হাজার ৯২৯ জন। দেশটিতে মোট মৃত্যুর ঘটনা ১ হাজার ৩৩১টি, আক্রান্ত ২৫ হাজার ২৩৩ জন। কভিডের বিরুদ্ধে লড়াই করতে সেনা বাহিনীর একটি বিশেষ দল মাঠে নামিয়েছে ফ্রান্স।

এছাড়াও ইরানে ১৪৩, নেদারল্যান্ডসে ৮০ ও যুক্তরাজ্যে প্রাণহানি হয়েছে ৪৩ জনের এবং জার্মানিতে ৪৭ জনের মৃত্যু হয়েছে। প্রথম মৃত্যুর পর আলাস্কায় বন্ধ করে দেয়া হয়েছে ৭০ শতাংশ ফ্লাইট। কভিডে ফিলিস্তিনে প্রথম মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ৬২ জন। ভাইরাস মোকাবেলায় কারফিউর সময়সীমা বাড়িয়েছে লিবিয়া।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের ১৯৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। চীনে কভিডের প্রভাব কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে মহামারি রূপ নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ