বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনায় মসজিদে নামাজ নিয়ে আল আজহারের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বে যে কোনো ইস্যুতে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে দেখা হয়। এই বোর্ড এবার ফতোয়া দিয়েছে করোনা মহামারির এই সময়ে মসজিদে নামাজ আদায় প্রসঙ্গে। ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত, বর্তমান পরিস্থিতিতে মসজিদে নামাজের জামাত ও জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে।

আল আজহার থেকে জারি করা ফতোয়ায় বলা হয়, ইসলামী আইনের অন্যতম উদ্দেশ্য হলো মানুষের জীবন বাঁচানো। এই বৃহৎ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান পরিস্থিতিতে মুসলিম দেশগুলো মসজিদে সম্মিলিত নামাজ আদায় ও জুমার নামাজের ব্যাপারে বিধিনিষেধ আরোপ করতে পারবে।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি দেশটিকে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূতের মাধ্যমে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. আহমাদ তাইয়্যেবের কাছে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ করেন। এই অনুরোধ ছাড়াও আরো অনেক দেশ থেকেই আল আজহারের কাছে সিদ্ধান্ত চাওয়া হয়। অবশেষে নানা পর্যালোচনার পর ফতোয়া বোর্ড এই সিদ্ধান্ত জানিয়েছে।

ফতোয়ায় উল্লেখ করা হয়, মানবজীবন সুরক্ষার জন্য আপাতত যেকোনো দোয়া অনুষ্ঠানও স্থগিত রাখা উচিত। কারণ এর মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সূত্র: জিও নিউজ উর্দু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ