শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ

এবার করোনায় আক্রান্ত স্পেনের উপ-প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের শরীরে করোনা ভাইরাস শনাক্তের পর এবার স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন ক্যালভোর শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের উপস্থিতি। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ সরকার।

এর আগেও ক্যালভোর করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারও তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। এবারের ফলাফল করোনা পজেটিভ এসেছে।

গত ২৪ ঘণ্টায় স্পেনে মৃত্যু হয়েছে ৪৫৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩  হাজার ৪৪৫ জনে। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ