শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি ইতালির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার বিস্তার ঠেকাতে ঘোষিত নির্দেশনা না মানলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে ইতালি সরকার।

গতকাল মঙ্গলবার রাতে সরকারের পক্ষ থেকে নতুন করে বেশ কয়েকটি নির্দেশ জারি করা হয়।

নতুন নির্দেশে বলা হয়েছে- যারা করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছেন এবং ঘরে অবস্থান করছেন না তাদের এক থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে; কোয়ারেন্টিন বিধি ভঙের জরিমানা ৪০০ ইউরো থেকে বাড়িয়ে ৩ হাজার ২৪৫ ইউরো করা হয়েছে। ভাইরাসের বিস্তার রোধে নির্দেশিত নিয়মকানুন মানতে ব্যর্থ ব্যবসা প্রতিষ্ঠান পাঁচ থেকে ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে; ৩১ জুলাই পর্যন্ত প্রতি মাসে এসব নির্দেশনা পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে আরও কঠোর নির্দেশ জারি করবে সরকার।

তবে নতুন সরকারি ঘোষণায় বর্তমান বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়নি। এটি ৩ এপ্রিল পর্যন্তই বলবত থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ