শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আফগানিস্তানে ৮ হাজার ৩৯৭ কোটি টাকার সহায়তা বাতিল যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জন্য পূর্বনির্ধারিত একশ’ কোটি ডলারের সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই সহায়তা বাতিলের ঘোষণা দেন।

পূর্বঘোষণা ছাড়াই সোমবার আফগানিস্তান সফরে যান পম্পেও। তিনি মার্কিন সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রেসিডেন্ট পদের আরেক দাবিদার আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে সমঝোতা স্থাপনের চেষ্টা করেন। তবে তা ব্যর্থ হয়। এরপর কাবুল ত্যাগ করেন পম্পেও।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ২০২১ সালে আফগানিস্তানে আরও এক বিলিয়ন ডলারের সহায়তা তহবিল বাতিলের জন্য প্রস্তুত রয়েছে। আফগানিস্তানের ভবিষ্যৎ দাতা সম্মেলনে আমাদের প্রতিশ্রুতি পুনর্বিবেচনার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

-আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ