শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয়

করোনা: পাকিস্তানে ১ জন থেকে এক গ্রামের ৭ হাজার জন আক্রান্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে করোনা ভাইরাস ছড়িয়ে যায় সৌদি আরব থেকে ওমরা করে আসা এক মধ্যবয়সীর ব্যক্তির শরীর থেকে। এরপর এই রোগে এক গ্রামের ৭ হাজার জন মানুষের অধিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রমতে জানা যায়, সাদাত খান (৫০) নামের ওই ব্যক্তি ওমরাহ শেষে গত ৯ মার্চ পাকিস্তানে ফিরে আসেন। ফিরেই গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন তিনি। এরপর তার ওমরা করা উপলক্ষে একটি ভোজ সভারও আয়োজন করেন। সেই অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি মানুষ আসে। তাদের অনেকের সঙ্গে কোলাকুলি করেন।

ওমরা থেকে ফেরার ১০ দিন পর তার মৃত্যু হয়। গত ১৮ মার্চ মারদান শহরে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য নির্মিত একটি আইসোলেশন কেন্দ্রে সাদাত খানের মৃত্যু হয়। সাদাত খান পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রথম ব্যক্তি।

সাদাত খানের মৃত্যুর পর তার গ্রামের সব মানুষকে (প্রায় ৭ হাজার গ্রামবাসী) কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পুরো গ্রামটিকেই কোয়ারেন্টিন জোন বলে ঘোষণা করেছেন পাকিস্তান সরকার। সোমবার( ২৩ মার্চ) পর্যন্ত পাকিস্তানে ৮৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ