শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আফগানিস্তানে সন্ত্রাসীদের গুলিতে এক আলেম নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের কাবুলে সন্ত্রাসীদের গুলিতে এক আলেম নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কাবুলের পুলিশ মুখপাত্র জানিয়েছেন, সন্ত্রাসীদের এক সশস্ত্র হামলায় আলেম নূর পাচা হামাদ নিহত হয়েছেন।

তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা ইকনার বরাতে পুলিশ মুখপাত্র ফেরদৌস ফরামার্জ জানান, কাবুলের পঞ্চম অঞ্চলে বন্দুকধারীরা এই হামলা চালিয়েছে। হামলা চালিয়ে নূর পাচা হামদকে হত্যা করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। জানা যায়, নূর পাচা হামাদ টেলিভিশনের এক অনুষ্ঠানে সম্প্রতি আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করার পরপরই এ ঘটনা ঘটে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ