শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। পুরো বিশ্বই এখন ভয়াবহ সমস্যার সম্মুখীন। এমন পরিস্থিতিতে ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, রোববার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় ক্রোয়েশিয়া ছাড়াও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়াসহ বেশ কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে।

ক্রোয়েশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। আর এর উৎপত্তিস্থল ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে প্রায় সাড়ে ৫ মাইল উত্তরে।

প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের ফলে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে দেয়াল ধস ও যানবাহনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এছাড়া ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ