শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনার সংক্রমণ রোধে কুয়েতে কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের বিস্তার কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বরং প্রতিনিয়ত আরও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে বিশ্বের প্রায় ১৯০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনার বিস্তার ঠেকাতে কুয়েতে আংশিক কারফিউ জারি করেছে দেশটির সরকার।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা নিউজ এজেন্সির বরাতে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতেই দেশজুড়ে আংশিক কারফিউ ঘোষণা করেছে কুয়েত সরকার। রোববার(২২ মার্চ) থেকে এটি কার্যকর হচ্ছে।

খবরে বলা হয়েছে, প্রতিদিন বিকাল ৫টা থেকে ভোর ৪টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা কুয়েত জরুরি অবস্থার আওতায় থাকবে। এই আইন লঙ্ঘনকারীদের তিন বছরের কারাদণ্ড বা ১০ হাজার দিনার জরিমানা করা হবে।

এছাড়া করোনা আতঙ্কে কুয়েতে সরকারি ছুটি আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। কুয়েতের উপপ্রধানমন্ত্রী আনাস আল-সালেহ বলেছেন, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্যই দশজুড়ে আংশিক কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রয়োজনে আরও বেশকিছু কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এ দিকে কুয়েতে এখন পর্যন্ত ১৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় এখনো কারও মৃত্যু হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ