শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ!

এক দিনের বন্ধ ঘোষণা দারুল উলুম দেওবন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ এক দিনের বন্ধ ঘোষণা করেছে। আগামীকাল রোববার ভারত সরকার দেশব্যাপী কারফিউ জারি করার কারণে মাদরাসার অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ দিন ছাত্রদেরকে নিজ নিজ কক্ষে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।

দেওবন্দের অফিসিয়াল সাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণায় বলা হয়, সরকার করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী কারফিউ জারি করার কারণে মাদরাসা বন্ধ ঘোষণা হলো।

এর আগে গত রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী বলেন, দেওবন্দের সব ছাত্ররা ২৫ মার্চ শুরু হওয়া বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে নিজ নিজ কক্ষে অবস্থান করবেন। সেসময় মাদরাসাগুলোর শ্রেণিকক্ষে কোনো ছাত্র অবস্থান না করার নির্দেশ দিয়েছেন।

১০ এপ্রিল পর্যন্ত যথানিয়মে মাদরাসার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য বছরের মতই রমজান উপলক্ষ্যে বন্ধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তিতে তিনি ছাত্রদেরকে ইস্তিগফার ও দোয়া করার নির্দেশ দিয়েছেন।

সূত্র: দেওবন্দ মিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ