শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আমিরাতে প্রথম দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।

আজ শনিবার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর ইয়ানি সাফাক।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভাইরাসের কারণে মৃত দুইজনের একজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। ৭৮ বছর বয়সী ওই নাগরিক সম্প্রতি ইউরোপ সফর করেছেন। অন্যজন এশিয়ার নাগরিক। তার বয়স ছিল ৫৮ বছর।

ইয়ানি সাফাক জানায়, দ্বিতীয়জন কোন দেশের নাগরিক তা উল্লেখ করেনি আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তিনি সেখানে দীর্ঘদিন বসবাস করছিলেন বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১৩ জন। সুস্থ হয়েছেন ২৬ জন। ইতোমধ্যে প্রাণঘাতী ছোঁয়াচে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে ১৮৫ দেশে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৬ হাজার ১০ জন। প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০৫ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯২ হাজার মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ