রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

ওমানের ডাকটিকিটে ‘ফিলিস্তিনের রাজধানী জেরুসালেম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুর রহমান শরীয়তপুরী।।

বিশ্বের অন্যতম পবিত্র শহর জেরুসালেমের সম্মান ও প্রশংসা করে ‘ফিলিস্তিনের রাজধানী জেরুসালেম’ স্লোগানসহ ওমানের সুলতান একটি নতুন ডাকটিকিট চালু করেছেন।

স্থায়ী আরব কমিটি ফর পোস্টের সম্মিলিত সহযোগিতায় ফিলিস্তিনের পক্ষে আরব বিশ্বের সমর্থন নিশ্চিত করার লক্ষ্যে ওমান-পোস্ট থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওমান-পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মালিক আল বালুশি বলেছেন, ফিলিস্তিনের পক্ষে সমর্থনকারী দেশগুলির মধ্যে ওমান সর্বাগ্রে রয়েছে। জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী এই বিষয়টিকে সমগ্র বিশ্ববাসীর কাছে একীভূত বার্তা হিসাবে পরিবেশন করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের নতুন ডাকটিকিটে মসজিদে কুব্বাতুস সাখরার চিত্তাকর্ষক স্থাপত্যের নকশার সাথে গম্বুজটির সৌন্দর্য এবং জৌলুশকে চিত্রায়িত করা হয়েছে।

তিনি আরও বলেন আমরা আশা করি যে, যারা জেরুসালেম শহরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতি আগ্রহী তারা সকলেই এই ডাকটিকিট গ্রহণ করবে এবং এটি পুরো বিশ্বে শান্তির বার্তা পৌছে দিবে। এর মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতার ও উন্নত ভবিষ্যতের কামনা করছি।

আহরাম থেকে আব্দুুর রহমানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ