মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

কেনিয়ায় বাসে বন্দুক হামলা, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেনিয়ায় একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন। খবর আল জাজিরার।

শনিবার (৭ ডিসেম্বর) কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দফতর থেকে এক বিবৃতিতে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া বলা হয়েছে, বেসামরিক লোক ও নিরাপত্তা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে।

ইতোমধ্যে আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা নাগাদ সোমালিয়া সীমান্তের কাছে কোতুলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াজির শহর থেকে মানদেরা শহরে যাওয়ার পথে একটি নির্জন স্থানে মেদিনা বাস কোম্পানির একটি গাড়িতে সন্ত্রাসীরা হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, বাসটি থামানোর পর হামলাকারীরা বেছে বেছে সোমালি নয়, এমন যাত্রীদের হত্যা করে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, হামলায় ৭ জন পুলিশ নিহত হয়েছেন। এছাড়া দেশটির এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপি'কে একই সংখ্যক পুলিশ নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ