মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

টাঙ্গাইলে মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ১ম দিনের ভর্তি পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক্স ডিভাইসসহ দুই জন আটক করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার আহসান হাবিব ও একই এলাকার আতিকুর রহমান। আহসান হাবিবকে টাঙ্গাইল শহরস্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজ ও আতিকুর রহমানকে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্র থেকে আটক করা হয়। তারা টাঙ্গাইল সৃষ্টি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য সম্ভাব্য সদস্যদের শনাক্তকরণের জন্য তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য মোট পরীক্ষার্থী সংখ্যা ৬০ হাজার ৩৬৬ জন। এমসিকিউ পদ্ধতিতে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে ‘এ’ ইউনিটে মোট ২৬টি কেন্দ্রে ও বিকেলে ‘বি’ ইউনিটে ৩৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ‘সি’ ইউনিটে ১৪টি কেন্দ্রে ও বিকালে ‘ডি’ ইউনিটে ৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ