শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

বারিধারায় 'রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ'র জরুরি বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় আজ রোববার (১৭ নভেম্বর) ওয়ায়েজীনদের সর্ববৃহৎ সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’র জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর আমির আল্লামা নূর হোসেন কাসেমী উপস্থিত ছিলেন।

জরুরি এ বৈঠকে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’র পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া  ওয়াজ মাহফিল ও ওয়ায়েজদের সার্বিক উন্নতির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পরামর্শও হয়েছে বলে জানা যায়।

বৈঠকে দেশের প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’র উপদেষ্টা মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা নাজমুল হাসান, ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’র মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হামিদ জাহেরীসহ প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এর আগে গত ১২ নভেম্বর (মঙ্গলবার) আল্লামা নূরুল ইসলাম ওলিপুরীর উপস্থিতিতে আলমনগরস্থ মারকাযুত তারবিয়ায় রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাবেতার কার্যক্রমে আল্লামা ওলিপুরীসহ সকলের সক্রীয় ও স্বতস্ফূর্ত অংশগ্রহনের উপর জোর দেয়া হয় । আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর নেতৃত্বে রাবেতার প্রতিনিধি দল দেশের শীর্ষ ওলামায়ে কেরামের সাথে করে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ