শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

'বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় মুস‌লিম বিশ্ব প্রত্যাখ্যান করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেছেন, বাবরি মসজিদ নি‌য়ে ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দি‌য়ে‌ছে তা চরম পক্ষপাতমূলক।

মূলত এটি ক্ষমতাসীন উগ্রহিন্দুত্ববাদী ‌মোদী সরকারের ফরমায়েশি রায়। এ রায়ে মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী রায়। মুসলমানদের নির্মূল করে হিন্দুত্ববাদী ভারতে রামরাজ্য প্রতিষ্ঠার রাষ্ট্রীয় ষড়যন্ত্র। মুস‌লিম বিশ্ব এই রায় ঘৃণাভ‌রে প্রত্যাখ্যান ক‌রে‌ছে।

বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শুক্রবার জুমার পর চটগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, ভারতের প্রত্নতাত্বিক জরিপের তথ্য অনুযায়ী এখানে কোন হিন্দু মন্দিরের অস্থিত্ব প্রমাণিত নয়। অথচ রাম জন্মভূমির কল্পিত দাবিকে কেন্দ্র করে মসজিদের জায়গাটি মন্দির নির্মাণের জন্যে দিয়ে দেয়া হলো।

১৫২৯ সালে নির্মিত প্রায় পাঁচশত বছরের পুরোনো ঐতিহাসিক বাবরি মসজিদটি ব্রিটিশ এবং ভারত স্বাধীনতার পর মহাত্মা গান্ধীসহ অনেক হিন্দু সরকার ক্ষমতায় ছিল কিন্তু তারা বাবরী মসজিদ নিয়ে কোন ষড়যন্ত্র করেনি।

আজকে মুসলিম বিদ্বেষী জালেম মোদী সরকার ভারতীয় সুপ্রীম কোর্টের মাধ্যমে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় দিয়ে মুসলিম উম্মাহর সাথে হিন্দুস্তানের যুদ্ধ বাঁধানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিয়েছে।

আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, মসজিদ বায়তুল্লাহর অংশ, বায়তুল্লাহর সম্মান রক্ষায় আমরা জীবন দিতে প্রস্তুত। আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। লড়াইয়ের মাধ্যমে বাবরি মসজিদের জায়গা রক্ষা করতে হবে। মুসলমানদের শরীর থেকে রক্ত থাকতে শহীদ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির মসলিম উম্মাহ মেনে নেবে না।

প্রয়োজনে আমিরে হেফাজতসহ ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে ভারত অভিমূখে লংমার্চ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে নগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম (পীরসাহেব ফিরোজশাহ) এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকীম, মাওলানা মঈনুদ্দিন রুহী, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনীর।

হেফাজত নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাজী মুজাম্মেল, কারী ফজুলল করিম জিহাদী, মাওলনা মীর ইদরিস, মাওলানা সরোয়র আলম, হাফেজ ফয়সাল, মাওলানা আনম আহমদুল্লাহ, মাওলানা ইকবাল খলিল, মাওলানা জাহাঙ্গীর মেহদী।

মাওলানা আনোয়ার রব্বানী, মাওলানা অশরাফ বিন ইয়াকুব, মাওলানা কুতুবুদ্দিন, মাওলানা জুনাইদ জওহার, মাওলানা মুহাম্মদ ইউনুস, মাওলানা ওসমান কাসেমী প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ