শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

নরসিংদীতে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর শিবপুরে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তেলিয়া শশ্মানঘাট সংলগ্ন একটি কলাক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের নাম আব্দুর রাজ্জাক (৩৮)। নিহত রাজ্জাক শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রাজ্জাকের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একটি হত্যা, ১২টি ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে চারটি রামদা, পাঁচ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি রাজ্জাককে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে অস্ত্র ও সহযোগী ডাকাতদের বিষয়ে তথ্য দেয় রাজ্জাক। পরে তার দেয়া তথ্যমতে অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য তাকে নিয়ে রাতে অভিযানে বের হয় পুলিশ।

রাত ১২টার দিকে শিবপুর উপজেলার তেলিয়া শশ্মান ঘাট এলাকায় গেলে রাজ্জাককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় ডাকাত রাজ্জাক ও এক উপ পরিদর্শকসহ দুই কনস্টেবল। রাতেই আহতাবস্থায় তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত তিন পুলিশ সদস্যকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ