শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

ট্রেন দুর্ঘটনার পেছনে চক্রান্ত আছে কি না, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রেন দুর্ঘটনার পেছনে অন্য কোনো দুরভিসন্ধি বা চক্রান্ত আছে কি না, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, একটা ঘটনা ঘটলে দেখা যায় এর পুনরাবৃত্তি ঘটে। সেটা কেন হয়, ভেবে দেখতে হবে। ট্রেন দুর্ঘটনার পেছনে অন্য কোনো দুরভিসন্ধি বা চক্রান্ত আছে কি না, তা তদন্ত করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ট্রেন দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যে দুর্ঘটনা ঘটেছে, সেখানে চালক কুয়াশার কারণে সিগন্যাল দেখতে পাননি।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে। আজ (বৃহস্পতিবার) রংপুর এক্সপ্রেস সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্ঘটনা কবলিত হয়েছে। এতে কেউ নিহত হননি। কয়েকজন আহত হয়েছেন। শীত এলে ট্রেন দুর্ঘটনা বেড়ে যায়, এ বিষয়ে কী করা যায় সরকার তা দেখবে।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি রেল যোগাযোগ বন্ধ করে দিতে চেয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেল সম্প্রসারিত করছে। পুরোনো রেল লাইনগুলো মেরামত করা হচ্ছে। নতুন লাইন করা হচ্ছে।

এর আগে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তার বক্তব্যে রেল দুর্ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, যেখানে সাধারণ ট্রেন চালানো যাচ্ছে না, সেখানে পাতাল রেল, মেট্রোরেল কীভাবে চলবে?

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ট্রেনের একটা দু’টা দুর্ঘটনা হয়েছে, সে জন্য ট্রেন বন্ধ করে দিতে হবে? গাড়িতেও দুর্ঘটনা হয় সে জন্য কী গাড়ি বন্ধ করে দিতে হবে? তাহলে বিরোধীদলীয় নেতা কি গাড়িতে চড়া বন্ধ করে দেবেন? প্রধানমন্ত্রী বলেন, মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলা যাবে না। দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ