শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে ৫ একর সরকারি জমি উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টে সরকারি মালিকানার জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। অভিযানে ৫ একর সরকারি জমি উদ্ধার হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে রাত ৯ টা নাগাদ বাতিলকৃত পাঁচটি প্লটে উচ্ছেদ অভিযান চলে।

কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে এসব প্লট থেকে বড় ১০টি স্থাপনাসহ প্রায় অর্ধশত ঝুপড়ি উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার।

জেলা প্রশাসক জানান, কলাতলীর সুগন্ধা পয়েন্টস্থ সরকারি বাতিলকৃত প্লটে দীর্ঘদিন ধরে অবৈধ দখলকারীরা বিভিন্ন ধরণের স্থাপনা ও ঝুপড়ি তৈরি করে ব্যবসা করে আসছে। একটি চক্র এসব স্থাপনা তৈরি করে এককালীন এবং নিয়মিত লাখ লাখ টাকা ভাড়া হাতিয়ে নেয়। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্বও হাত ছাড়া হয়। দখল হওয়া সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে বুধবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মুক্তার জানান, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত সুগন্ধা পয়েন্টে অভিযান চালিয়ে পাঁচটি বাতিলকৃত প্লটে বড় ধরণের ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ঝুপড়ি সরানো হয়েছে প্রায় অর্ধশত। এ সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৩ জনকে ছয় হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুহা. আশরাফুল আফসার আরো বলেন, রাজনৈতিক ঢালে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি জমিতে অবৈধভাবে ঝুপড়ির স্থাপনা তৈরি করে বাণিজ্য করছিল। এসব দখলবাজদের চিহ্নিত করেছে প্রশাসন। অভিযান শুরু হয়েছে। হোটেল-মোটেল জোনসহ পুরো কলাতলী এবং সৈকত তীরে কোন ধরনের অবৈধ স্থাপনা থাকবে না। সব স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ