শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

‘ইমরান খান পদত্যাগ করলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়তো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইমরান খান যদি পদত্যাগ করতেন তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ত না। লোকজন আনন্দচিত্তে ঘরে ফিরে যেতো।

ডেইলি পাকিস্তান জানায়, পাকিস্তানের জাতীয় পরিষদের পাঞ্জাব সদস্য চৌধুরী পারভেজ এলাহী ও জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ইসলামাবাদে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে আজাদি আন্দোলন, অবরোধ বিষয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে মাওলানা ফজলুর রহমান বলেন, তার আজাদি মার্চ
এখনও চলছে এবং এখন এটি এক জায়গা থেকে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, ইমরান খান পদত্যাগ করলে দেশে এ বিক্ষোভ অনুষ্ঠিত হতো না, পুরো দেশে এ আন্দোলনও ছড়িয়ে পড়তো না।

মাওলানা ফজলুুর রহমান বলেন, তিনি পনেরো মিলিয়ন মানুষ একত্রিত করেছেন। মিছিল আজাদি মার্চে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। আমরা আমাদের কর্মীদের অবরোধের সময় মানুষের জীবনের ক্ষয়-ক্ষতি না করার আদেশ দিয়েছি। জনসাধারণের সমস্যার বিষয় যত্নশীল হওয়ার নির্দেশনা দিয়েছি।

আমরা চাই না দেশের পরিস্থিতি খারাপ হোক। আমরা দেশের জন্যই এ আন্দোলন করছি। আমাদের পক্ষে দেশের জনগণ আছেন, থাকবেন।

বৈঠকে চৌধুরী পারভেজ এলাহীও আজাদি মার্চ চলাকালীন সময়ে শৃঙ্খলার প্রশংসা করেছেন।

ডেইলি পাকিস্তান অবলম্বনে আবদুল্লাহ তামিম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ