শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

বাবরি মসজিদ রায়ে ভারত অভিমুখে লংমার্চের ঘোষণা ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের দেয়া আদালতের রায় বাতিল না করা হলে ভারত অভিমুখে লংমার্চ করবে ইসলামী আন্দোলন।

বাবরি মসজিদ নিয়ে ভারতীয় আদালতের রায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘ভারতের সুপ্রিম কোর্টের বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের রায় বিশ্বের বিচার বিভাগের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে এ রায় বাতিল করতে হবে। অন্যথায় মুসলমানরা বাবরি মসজিদ অভিমুখে লংমার্চ করতে বাধ্য হবে।’

তিনি বলেন, ‘ভুলে ভরা একপেশে প্রতিবেদনের ভিত্তিতে ৪৬০ বছরের পুরনো মসজিদ ভেঙে মন্দির নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক ও ন্যায় বিচারের পরিপন্থী। এর আগে সুপ্রিম কোর্ট বলেছিলেন, মন্দির ভেঙে মসজিদ তৈরির কোনো প্রমাণ নেই। অথচ তারাই মসজিদের স্থানে মন্দির নির্মাণের রায় দিচ্ছে।

এ রায় মুসলমানদের ধর্মীয় সত্ত্বায় আঘাত মন্তব্য করে ইউনুছ আহমাদ বলে, তারা একদিকে বলছে বিশ্বাসের ভিত্তিতে জমির মালিকানা নির্ধারণ করা যায় না। অন্যদিকে হিন্দুদের বিশ্বাসের ভিত্তিতে রাম মন্দির নির্মাণের কথা বলছে। এ রায় স্ববিরোধী।

এ রায় উগ্র হিন্দুত্ববাদকেই উৎসাহিত করবে। দুঃখজনকভাবে সুপ্রিম কোর্ট জমির মালিকানা নিয়ে রায় দিলেও মসজিদ ভাঙার ফৌজদারি মামলা এখনও ঝুলে আছে। বরং যারা মসজিদ ভাঙায় নেতৃত্ব দিয়েছে তাদের হাতেই মসজিদ তুলে দেয়া হলো। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতা কর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ