শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

উভয় জগতে সুখী হতে মহানবীকে অনুস্মরণ করুন: মাহাথির মুহাম্মাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমগ্র মুসলিম উম্মাহর প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুস্মরণ করার বিশেষ আহবান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ। তিনি বলেন, দুনিয়া ও আখেরাতে সুখী হওয়ার জন্য আল্লাহর রাসুল সা.- এর অনুস্মরণ করুন।

রবিবার পবিত্র মিলাদুন্নবী সা. উপলক্ষে এক টুইটে প্রবীণ প্রভাবশালী এই মুসলিম নেতা মুসলিম উম্মাহকে নববী-আদর্শ গ্রহণের ব্যাপারেও জোর তাকিদ দেন।

সবার জন্য উপযুক্ত করে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহাথির মুহাম্মাদ।

টুইটারে তিনি লিখেন, ইসলামি শিক্ষার অনুস্মরণে আমাদের এই প্রচেষ্টাই-ইনশাআল্লাহ-সফল ও সুখী জীবনের দিকে মানুষকে পথ দেখাবে। এতে মানুষ তার জীবনকে উপভোগ করতে পারবে এবং জীবনের গুরুত্বও বুঝতে পারবে। আর এর মধ্যেই মানুষের বাস্তব উপকারিতা নিহিত!

আল নাঈম টিভি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ