সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭


বাবরি মসজিদ ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়: মাওলানা আবদুল লতিফ নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মাওলানা আবদুল লতিফ নেজামী বলেছেন, বাবরি মসজিদ ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এর সাথে বিশ্ব মুসলিমের ধর্মীয় অনুভূতির সম্পৃক্ততা বিদ্যমান। তাই বাবরি মসজিদ সম্পর্কিত রায়ের ভয়ংকর পরিস্থিতিতে বিশ্বের মুসলমানরা অত্যন্ত বিচলিত, চিন্তিত ও স্বম্বিত ।

তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক জরিপের প্রতিবেদন যে বিতর্কিত রোমিলা থাপার, রামশরণ শর্মা ও ডি এন ঝা’র মতো ভারতীয় ইতিহাসবিদের মন্তব্য তারই প্রকৃষ্ট প্রমাণ। কেননা এসব প্রথিতযশা ভারতীয় ইতিহসিবিদরা প্রত্নতাত্ত্বিক জরিপের প্রতিবেদনকে গলদ, সন্দেহজনক ও ক্রুটিপূর্ণ বলে অভিহিত করেছেন। আইন সঙ্গতভাবে নয়, বরং প্রশ্নবিদ্ধ প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রদত্ত সুপ্রীম কোর্টের রায়ে বিজেপি সরকারের রাজনৈতিক ইচ্ছারই প্রতিফলন ঘটেছে।

তিনি এক বিবৃতিতে ১৯৯২সনের ৬ ডিসেম্বর চার শ’ বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ কারা ধ্বংস করেছে, ভারতের তদানিন্তন সরকার কর্তৃক গঠিত বিচারপতি লিবারহান কমিশনের প্রতিবেদনে তার উল্লেখ রয়েছে ।

তিনি বলেন শুধু বাবরি  মসজিদ নয়, বরং মথুরার ঈদগাহ, বারানসির গয়াবানী মসজিদসহ পূর্ব পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশের প্রায় দেড় হাজার, কোলকাতায় ৫০টি ও রাজধানী দিল্লীর ৯৪টি মসজিদ বেদখল হযে গেছে। তাছাড়া ভারত সরকারের পুরাতত্ত¡ বিভাগ সংরক্ষণের নামে তালিকাভুক্তির কারণে আরো এক শ’ মসজিদ মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে।

তিনি আরো বলেন, মসজিদ ও মাদরাসা নির্মাণ সীমিত রাখা, ঠিকা প্রজাস্বত্ব আইন বিলোপ করে ওয়াকফ সম্পত্তির ওপর হস্তক্ষেপসহ ভারতে গৃহিত বিভিন্ন ব্যবস্থায় ভারতীয় মুসলমানদের রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবাধিকার মারাত্মকভাবে লংঘন হওয়ায় বিশ্বের মুসলমানরা বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ।

তিনি যথাস্থানে বাবরি মসজিদ পুনঃনির্মাণের প্রতিশ্রুতি পালনে ভারতের ওপর চাপ সৃষ্ঠির জন্যে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের প্রতি আহবান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ