সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ভ্যানচালককে বাঁচাতে গিয়ে ১৩ পুলিশ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনানীতে একটি পিকআপভ্যান উল্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ১৩ সদস্য আহত হয়েছেন।

রোববার ভোর সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোরে উত্তরা থেকে একটি পিকআপভ্যানে করে এপিবিএন এর ১৫ সদস‌্য ধানমন্ডির সুধাসদনে ডিউটিতে যাচ্ছিলেন। পিকআপভ্যানটি বনানী-১১ নম্বর রোডে ইলেকট্রিক্যাল ফুটওভার ব্রিজের সামনে এলে হঠাৎ একটি ভ‌্যান ওই গাড়ির সামনে চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এতে এপিবিএন এর ১৩ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে আশরাফুল, মামুন শেখ, লাজু, মনির হোসেন, সোহেল ও মোশারফ নামে ছয়জন এখনো হাসপাতালে ভর্তি আছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ