সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

ফতুল্লায় গ্যাংস্টার গ্রুপের আরো ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফতুল্লায় নারীদের উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের আরো পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব-১১। গত মঙ্গলবার রাতে ফতুল্লা থানার উত্তর ইসদাইর বটতলা গাবতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মুহা. কামরুল হাসান (৩৭), মো. সাদ্দাম হোসেন (২৮), মো. আলমগীর হোসেন (২৮), মো. জীবন মিয়া (২৭) ও লিটন চন্দ্র দাস (৩৫)। তাঁদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এর আগে ২৩ অক্টোবর একই গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা সবাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। তাঁরা বিভিন্নভাবে এলাকার নারী ও মেয়েদের শ্লীলতাহানি করে আসছিলেন। বিশেষ করে পোশাকশিল্পগামী নারীদের উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করার অভিযোগ প্রবল।

গ্যাংস্টার গ্রুপের সদস্যরা ফতুল্লা থানা ও এর আশপাশে সন্ত্রাসী কর্মকাণ্ড, ছিনতাইও করে আসছিল। তাদের অত্যাচারে অতিষ্ঠ হলেও অস্ত্রের ভয়ে কেউ মুখ খুলতে বা প্রতিবাদ করতে সাহস পেত না। এই গ্যাংস্টার গ্রুপের নেতৃত্ব দেয় গাবতলী নতুনবাজার এলাকার উজ্জ্বল নামের এক সন্ত্রাসী। উজ্জ্বল পলাতক।

র‍্যাব আরও জানায়, নারায়ণগঞ্জের গাবতলী এলাকায় অপরিচিত লোক এলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিস ছিনিয়ে নিত গ্যাংস্টার গ্রুপের সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ