সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

টিকাদানে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ভ্যাকসিন হিরোর' পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে টিকাদানে বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

গতকাল বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সফলতা অব্যাহত রেখে বাংলাদেশকে ২০২৫ সালের মধ্যে এশিয়ার সেরা দেশে পরিণত করতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে। এ পুরস্কার প্রধানমন্ত্রী দেশবাসীকে উৎসর্গ করেছেন। সাধারণ মানুষদের ভালোবাসার জন্যই তিনি আজ দেশের উন্নয়নে অবদান রাখতে পারছেন।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রীর 'ভ্যাকসিন হিরো' পুরস্কার প্রাপ্তির ফলে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই যারা স্বাস্থ্য খাতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, তারাও নিজেদের ভ্যাকসিন হিরোর সমপর্যায়ের ভাবতে পারছেন।

অনুষ্ঠানে দেশের টিকাদান কর্মসূচিতে অসামান্য অবদান রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন সেরা সিভিল সার্জন হিসেবে ক্রেস্ট লাভ করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, ব্রাক্ষণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহে আলম, বরিশালের ডা. মো. মতিউর রহমান ও রাজশাহী সিটি কর্পোরেশনের সিএইচও ডা. একেএম আনজুম আরা বেগমসহ অন্যান্য স্বীকৃতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ