সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনার আমলে কোনো হত্যাকারী রেহাই পাবে না: নাসিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেখ হাসিনার সরকারের আমলে কোনো হত্যাকারী রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি সদস্য বকুল হায়দার খুনের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের বিচারের কথা উল্লেখ করে নাসিম বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বকুল মেম্বার হত্যাকাণ্ডের বিচারও হবে। প্রকৃত খুনিকে চিহ্নিত করে দ্রুত বিচার আইনে বিচার করা হবে।

এর আগে তিনি দত্তবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে বকুল মেম্বারের কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে স্বান্তনা দেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, বাগবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন এবং মৃত বকুল হায়দারের ছেলে শাহাদত হায়দার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ