সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

অস্ত্র মামলায় অভিযুক্ত সম্রাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার ইসমাইল চৌধুরী সম্রাটকে রমনা থানার এক অস্ত্র মামলায় অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র‌্যাব।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন জানান, সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় করা অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আজ আদালতে চার্জশিট জমা দেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি সম্রাটের বিরুদ্ধে অবৈধ ক্যাসিনো চালানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ ও র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রতিদিন এবং প্রতি মাসে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রভাবশালী নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনকে টাকা দিতেন।

উল্লেখ্য, সহযোগী আরমানসহ সম্রাটকে ৭ অক্টোবর কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে সাথে নিয়ে ঢাকাস্থ তার বাসা ও কার্যালয়ে তল্লাশি চালায় ব্যাবের একটি ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ