সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর চাঁনখারপুল মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে বাসচাপায় ঢাকা মহানগর মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও তার বন্ধু গালিব (২২)।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ছাত্রীর নাম মনীষা বর্মণ অথৈ (২১)। তিনি ঢাকা থিয়েটার মঞ্চ নাট্যদলের নাট্যকর্মী।

প্রত্যক্ষদর্শী বলেন, তারা দুই জন মোটরসাইকেলে চাঁনখারপুল ঢাল দিয়ে ফ্লাইওভারে উঠছিলেন। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দ্রুত তাদেরকে অতিক্রম করার সময় তারাও তাদের মোটরসাইকেলের গতি বাড়ায়। তখন তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তারা ছিটকে পড়ে যায়। এরপর বিপরীত দিক থেকে আসা ঠিকানা পরিবহনের একটি বাস তার দুই পায়ের ওপর দিয়ে উঠে যায়। সাথে মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে তাদের দুই জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

হতাহতদের বন্ধু রাব্বি জানান, তাদের দুই জনের বাসা পুরান ঢাকার গেন্ডারিয়া। ঢাকা মহানগর মহিলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অথৈ। গালিব কবি নজরুল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছে কয়েক বছর আগে। সন্ধ্যায় তারা দুই জন টিএসসি মোড় থেকে আড্ডা দিয়ে বাসায় যাচ্ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী পরিদর্শক (ইনচার্জ) আব্দুল খান জানান, গুরুতর আহত অবস্থায় তাদের দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মেয়েটিকে মৃত ঘোষণা করেন। আর গালিবের দুই হাত-পায়েসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ