সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

'মাওলানা ফজলুর রহমান শিগগিরই ইসলামাবাদ ছেড়ে চলে যাবেন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা ফজলুর রহমান শিগগিরই ইসলামাবাদ ছেড়ে চলে যাবেন বলে জোর আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় রেলপথ মন্ত্রী শেখ রশিদ।

টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, দুই-একদিনের মধ্যে সংকট কেটে যাবে।

আজাদি মার্চকে সরকার যেভাবে মোকাবেলা করছে, তাতে সন্তোষ প্রকাশ করেন এই মন্ত্রী। তিনি বলেন, এতে শিগগিরই ফল পাওয়া যাবে।

সরকার পূর্ণ পাঁচ বছর  ক্ষমতায় থাকবে বলেও আশা ব্যক্ত করেন এই মন্ত্রী।

মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে ইসলামাবাদে চলমান আজাদী মার্চের কারণে ভারত কাশ্মীর সমস্যাকে পেছনে ফেলে দেবে বলেও অভিযোগ করেন শেখ রশিদ।

এদিকে, পদত্যাগ ছাড়া অন্য সব দাবি মেনে নিতে বিরোধী দলগুলোর সাথে দলের নেতাকর্মীদের আলোচনা চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রসঙ্গত, ইমরান খানকে হটাতে জমিয়তে উলামায়ে ইসলামের (ফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে দেশটির বিরোধী দলগুলি রাস্তায় নেমেছে। ওই আন্দোলনকে আজাদী মার্চ নামে অভিহিত করা হয়েছে।

রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে চলমান আজাদী মার্চ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে সরকারের বিশেষ কমিটি ও বিরোধী দলগুলোর রাহবার কমিটি দফায় দফায় বৈঠক করছে।

সূত্র:  এআরওয়াই নিউজ

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ