শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের রাত ১টার মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা  তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন

মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ ইমরান খানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা ফজলুর রহমান ও আজাদী মার্চ নিয়ে একাধিক অভিযোগ করলেন ইমরান খান। ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা বাবর আওয়ানকে রাজধানী ইসলামাবাদে ডেকে গোটা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তিনি। আলোচনা শেষে বাবর আওয়ান জানিয়েছেন, ইমরান খান তাকে বলেছেন, ‘আগে দেশের কথা ভাবতে হবে পরে রাজনীতি।’

ইমরান খান বলেছেন, ‘আমরা রাষ্ট্রকে দূর্বল হতে দেব না। আইনের চোখে প্রত্যেক নাগরিক সমান। একই আইন সবার বেলায় প্রযোজ্য। ধর্না (চলমান বিক্ষোভ) সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত লঙ্ঘন করছে। বিক্ষোভকারীদের শর্তসাপেক্ষে শুধু জলসা করার অনুমতি দেয়া হয়েছে, ধর্না করার নয়।’

দেশটির দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের দল পিটিআইয়ের নেতা বাবর আওয়ানের সঙ্গে বৈঠকের সময় ইমরান খান অভিযোগ করে বলেন, ‘জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের কারণে দৃশ্যপট থেকে কাশ্মীর অদৃশ্য হয়ে গেছে।’

এদিকে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে ইসলামাবাদে চলছে আজাদী মার্চ। মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের ইসলামাবাদে চলমান আজাদী মার্চ অব্যাহত থাকবে এবং দলটি প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পিছপা হবে না বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতা মাওলানা আবদুল গাফুর হায়দারী।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ